বাঘারপাড়ায় নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গ্রামের রাস্তার পাশ থেকে গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিকের নাম জবা মোল্লা (২৪)। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার জোতরহিমপুর গ্রামে। গতকাল সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশের পকেটে থাকা মুঠোফোন থেকে স্বজনদের খবর দিলে তাঁর পরিচয় জানা যায়। বাঘারপাড়া থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৫০টি কোপের দাগ রয়েছে।