বাঘায় অবৈধ বালু উত্তোলনকারীদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
অভিযুক্ত বালু উত্তোলনকারীরা হলেন উপজেলার মালিয়ানদাহ গ্রামের ছেলে রমজান আলী, গোকুলপুর গ্রামের পান্না আহম্মেদ ও বড় ছয়ঘটি গ্রামের আশরাফ খান।
আদালতে সূত্রে জানা যায়, এই তিন ব্যক্তি উপজেলার গোকুলপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। ওই সময় পুলিশ তাঁদের আটক করে। পরে ইউএনও বাদল চন্দ্র হালদার তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।