বাঘায় শিক্ষককে হত্যা করে গাছে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় শিক্ষককে হত্যার পর বিদ্যালয়ের পেছনে একটি গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিক্ষকের নাম রেজাউল করিম (৫৫)। বাড়ি উপজেলার সোনাদহ গ্রামে। তিনি সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি পল্লিচিকিৎসক ছিলেন। সোনাদহ বাজারে তাঁর একটি চিকিৎসালয় রয়েছে।
রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা বেগম জানান, সোমবার মাগরিবের আজানের সময় সোনাদহ বাজারে চিকিৎসালয়ে যাওয়ার কথা বলে তাঁর স্বামী বাড়ি থেকে বের হন।
রেজাউলের চাচাতো ভাই মাহাবুবুর রহমান জানান, মাগরিবের সময় স্থানীয় বাজারের লোকজন তাঁকে একটি ভ্যানে উঠে উপজেলার আড়ানী বাজারের দিকে যেতে দেখেছেন।
পরদিন সকাল আটটার দিকে গ্রামের একটি শিশুগাছের সঙ্গে শিক্ষকের লাশ ঝুলতে দেখে বড়দের জানায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, শিক্ষকের পেট কাটা। গলায় ফাঁস দেওয়া রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।