বাঘের চামড়া উদ্ধার দুজন আটক
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) বরিশালের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় ফুট দীর্ঘ একটি বাঘের চামড়া উদ্ধার করেছেন। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার সকালে র্যা ব-৮ বরিশাল সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় চামড়া ও আটক দুই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গত মঙ্গলবার দুপুরে খুলনা সদর থানার পূর্ব বানিয়া খামার লোহার গেট কাস্টম রোডে অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ ওই দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জেলার পাইকগাছা উপজেলার ফতেপুর এলাকার আবদুল জলিল গাজী (৫০) ও ঢাকার উত্তরার আশরাফ ফকির (৫৫)।
সংবাদ সম্মেলনে র্যা ব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান বলেন, বাঘের চামড়া বিদেশে পাচারের জন্য মজুত করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জলিল ও আশরাফকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মুঠোফোন সেট এবং তিনটি সিম উদ্ধার করা হয়।