বাঘের হাড় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার আমাদী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের একটি বাড়ি থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। ১৫ দিন আগে একই উপজেলা থেকে বাঘের চামড়া উদ্ধার করে পুলিশ। কয়রা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের বিকাশ চন্দ্র ঢালীর ছেলে কিশোর ঢালীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে খড়ের গাদা থেকে প্রায় এক কেজি ওজনের চারটি হাড় উদ্ধার করা হয়। হাড়গুলো রাখার ধরন দেখে ওসি ধারণা করছেন, কেউ কিশোর ঢালীকে ফাঁসানোর জন্য এ কাজ করেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।