বাজারে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাবিল মণ্ডল পাড়ার শামসু মণ্ডলের বাজারে গত বুধবার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। স্থানীয় ‘সাঈদ স্টোর অ্যান্ড হালিম টেলিকম’ নামক দোকানের তালা ভেঙে চোরেরা একটি অটোরিকশা, একটি কম্পিউটার, ১৩টি মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যায়। সাঈদ স্টোর অ্যান্ড হালিম টেলিকমের মালিক সাইদুল ইসলাম ও হালিম শেখ জানান, রাত সাড়ে ১১টার দিকে তাঁরা দোকান বন্ধ রেখে চলে যান। গতকাল বৃহস্পতিবার ফজরের আজানের সময় স্থানীয় মসজিদের ইমাম দোকান খোলা দেখতে পেয়ে বিষয়টি মুঠোফোনে জানান। তাঁরা দাবি করেন, চোরেরা দুই লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গেছে। গোয়ালন্দঘাট থানার এএসআই আসাদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|