বাজারে ডাকাতি, তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে বাজারে ডাকাতি করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার জেলা শহরের ব্রহ্মপুত্র সেতুর ওপর থেকে তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন শেরপুর সদর উপজেলার দিঘপাড়া গ্রামের রুবেল মিয়া (২৫), একই উপজেলার মারারকান্দি খাসপাড়া গ্রামের আনসার আলী (৪০) ও ঝিনাইগাতি উপজেলার আলসি ভাটিয়াগাঁও গ্রামের আবদুল মোতালেব (৩৮)।
পুলিশের ভাষ্যমতে, গত রোববার দিবাগত রাত তিনটার দিকে ২০-২৫ জন ডাকাত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মিলনবাজারে হানা দেয়। ডাকাতেরা ওই বাজারের দুজন নৈশপ্রহরীকে বেঁধে চারটি দোকানের মালামাল ট্রাক বোঝাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ রাত চারটার দিকে জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ওপর রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকসহ পুলিশ তিনজনকে আটক করে।