বাজিতপুর ও নাসিরনগরে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের মোজাম্মেল ইসলাম ও গোলাপ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।
বিরোধ মেটাতে শুক্রবার সন্ধ্যায় গ্রামে সালিস বসে। এ সময় মোজাম্মেল পক্ষ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সহর আলী (৭০) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। সহর আলী গোলাপের ভগ্নিপতি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে নাসিরনগরের বেলোয়া উত্তর পাড়ায় চাচার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শাবলের আঘাতে খোরশেদ আলী (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে চাচা সামসু মিয়ার (৬৫) সঙ্গে খোরশেদ আলীর বাগ্বিতণ্ডার একপর্যায়ে সামসু মিয়ার ছেলে সাদ্দাম শাবল দিয়ে খোরশেদের মাথায় আঘাত করেন।