বাজিতপুরে প্রতিমা ভাঙচুর, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের পুড্ডা গ্রামের হিন্দুপাড়ার একটি মণ্ডপে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঞ্জিল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী বলেন, এবার হিন্দুপাড়ার স্বপন দেবনাথের বাড়িতে মণ্ডপ তৈরি করা হয়েছে। রাত বারোটার কিছু সময় পর পুড্ডা গ্রামের মঞ্জিল মিয়া লাঠি হাতে মণ্ডপে ঢুকে একটি প্রতিমা ভেঙে চলে যান। প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান, থানার ওসি মকবুল হোসেন মোল্লা ও র্যা বের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সকালে স্বপন দেবনাথ বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর মঞ্জিল পুলিশ হেফাজতে সাংবাদিকদের কাছে প্রতিমা ভাঙচুরের কথা অস্বীকার করেন।