বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার এক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন ওই ছাত্রীর মা।
ওই ছাত্রীর মা বলেন, দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে স্থানীয় মো. তারেক (৩৫) উত্ত্যক্ত করছেন। বিভিন্ন সময় ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানানো হয়। তাঁরা তারেককে সতর্ক করে দেন। কিন্তু এতে তারেক আরও ক্ষিপ্ত হন। গত শনিবার বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে গিয়ে ছাত্রীটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারেক। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা তাঁকে নিবৃত্ত করেন। পরে বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফেরার পথে ছাত্রীটিকে লাঞ্ছিত করেন তারেক। একপর্যায়ে এলাকাবাসীর হস্তক্ষেপে ওই ছাত্রী রক্ষা পায়।