বাঞ্ছারামপুরে দুই শিক্ষককে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ড. রওশন আলম কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে কলেজটির দুজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক কামাল উদ্দিন ভূঁইয়া ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক এ কে এম কায়সার।
থানা-পুলিশ সূত্র জানায়, গত শনিবার বিকেলে কলেজের পরিচালনা পর্ষদের সভায় ওই দুই সহকর্মীর হাতে অধ্যক্ষ সৈয়দ নুরুল হক লাঞ্ছিত হন বলে থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে কামাল উদ্দিন ভূঁইয়াকে নিজ বাড়ি ও এ কে এম কায়সারকে ফরদাবাদের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, ওই দুই শিক্ষককে গ্রেপ্তার করে গতকাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।