প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য মো. মদন মিয়া চিশতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার হায়দরনগর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মদন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলা করাগারে পাঠানো হয়েছে। কিছুদিন আগে অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁকে সাময়িক বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।