বাড়িঘর ভাঙচুর লুটপাট, পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে গতকাল শনিবার সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজরাকান্দা গ্রামে বর্তমান ইউপি সদস্য জুলহাস মাতুব্বরের সঙ্গে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সকালে ওই গ্রামে একটি বিরোধীয় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সমর্থক আবদুর রশিদ ও রতন খানের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের সাতটি ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন।