বাড়িঘরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে খেলার মাঠে এক কলেজছাত্রকে মারধর ও তাঁদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম শেখ শাহরিয়ার শাওন। তিনি খানজাহান আলী পলিটেকনিক্যাল কলেজের ছাত্র এবং বাদেকাড়াপাড়া গ্রামের মহিদ শেখের ছেলে। বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে। বাগেরহাট প্রতিনিধি|