প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে এক বাড়িতে গত বৃহস্পতিবার রাতে গুলি করার ঘটনা ঘটেছে। বাড়ির বাসিন্দা সামছুল আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত তাঁর বাবার (নজরুল ইসলাম) নাম ধরে ডাকতে থাকে। এ সময় তাঁর বাবা সাড়া দিলে তাঁকে ঘর থেকে বের হয়ে আসতে বলা হয়। তিনি ঘর থেকে বের না হলে অকথ্য ভাষায় গালাগাল এবং ঘরের দরজা লাথি মেরে ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি তাঁরা মুঠোফোনে সবাইকে জানাতে থাকলে তাঁদের দুই ঘরের দরজায় একটি করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে আরও একটি ফাঁকা গুলি ছুড়ে তারা চলে যায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত জানান, দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।