বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছির জগপাড়া গ্রামের সাধন কুমারের বাড়িতে গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। সাধনের বড় ছেলে আশিস জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিল কেটে ১০-১৫ জন ভেতরে ঢোকে। পরে তাঁদের বেঁধে রেখে স্বর্ণালংকার ও ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল থানায় তাঁরা একটি অভিযোগ দিয়েছেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি