প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের প্রয়াত তপু মালের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা চালানো হয়েছে। বাড়ির বাসিন্দারা জানান, রাত একটার দিকে ৩০ জনের একটি সশস্ত্র দল তপুর ছেলে মো. আলীকে খুন করার জন্য তাঁদের বাড়িতে হামলা করে। আলীকে না পেয়ে টিনের বেড়া ও ঘর ভাঙচুর করে এবং ৩৫ হাজার টাকা ও চারটি গরুসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। তাঁরা ফজলুর রহমান নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. বশির আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।