বাড়ির উঠান থেকে উধাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকার গঙ্গানগরের আবদুল মোতালেবের বাড়ির উঠানে রাখা ছিল একটি মাইক্রোবাস। গতকাল শুক্রবার সকালে উঠানে আর গাড়িটি পাওয়া যায়নি। দেয়ালবেষ্টিত উঠান থেকে গাড়িটি হাওয়া হওয়ার কারণ খুঁজতে গিয়ে বাড়ির লোকজন দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। তাঁদের ধারণা, সংঘবদ্ধ কোনো চোর চক্র রাতে বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে ফটকের তালা ভেঙে গাড়িটি নিয়ে গেছে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে চোর চক্রকে ধরার চেষ্টা করবে পুলিশ।