বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রজব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। গত বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার লামাকাজির নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে রজব আলী ও সাদিকুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সাদিকুর রহমানের পক্ষের লোকজনের হামলায় রজব আলী, তাঁর মেয়ে কাচামালা (৪৫), আকলিমা বেগম (২২) ও ছেলে আকরাম আলী আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ১১টার দিকে রজব আলী মারা যান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই জাকির হোসেন জানান, পুলিশ সাদিকুরসহ তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।