বাড্ডায় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব বাড্ডায় ফিরোজ ব্যাপারী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার পূর্ব বাড্ডার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে বাড্ডা থানার পুলিশ।

বাড্ডা থানা ও স্থানীয় লোকজন বলেন, গত ২৫ সেপ্টেম্বর পাঁচতলার মোড় বাজারে এক কাঠমিস্ত্রিকে মারধর করেছিলেন ফিরোজ। ওই দিনই কাঠমিস্ত্রি বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এ ঘটনার তদন্ত করে ২৭ সেপ্টেম্বর থানায় মামলা করা হয়। এই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বুধবার ফিরোজকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।