বাড্ডায় এক যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকায় গতকাল রোববার রাতে ছুরিকাঘাতে মো. কাজল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে কাজলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান দুই যুবক। তখন কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। ওই যুবকদের একজন সাংবাদিকদের জানান, গতকাল রাত ১০টার দিকে বাড্ডার আফতাবনগরের ৪ নম্বর সাঁকোর সামনে কয়েকজন যুবক কাজলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যান।

বাড্ডা থানার ওসি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বাড্ডার আফতাবনগরে বেশ কয়েকটি সাঁকো দিয়ে পারাপারের বিনিময়ে লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। ওই চাঁদা তোলা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষের কেউ কাজলকে হত্যা করতে পারেন।