তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে আজ মঙ্গলবার বিকেলে এক তরুণীর (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বাড্ডা থানার পুলিশ জানায়, খবর পেয়ে আজ বিকেল চারটার দিকে বাড্ডার সাতারকুলের একটি প্রতিষ্ঠানের হাউজিং প্রকল্পের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি প্রকল্পের ভেতরে একটি খালের পাড়ে পড়ে ছিল। প্রজেক্টের চারদিকে কোনো সীমানা দেয়াল না থাকায় যে কেউই সেখানে অনায়াসে ঢুকতে পারে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তরুণীর পরিচয় ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।