বাড্ডায় বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত নয়টা ১০ মিনিটের দিকে বাড্ডা লিংক রোডে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।