বাড্ডায় গুলিবিদ্ধ দুজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার গুলিবিদ্ধ চার ব্যক্তির মধ্যে দুজন গুলশানের একটি হাসপাতালে মারা গেছেন। নিহত দুজনের নাম, মানিক ও শামছু। আজ রাতে ৯টার দিকে বাড্ডার আদর্শনগর এলাকায় গুলিবিদ্ধ হন। আহত অপর দুই ব্যক্তির একজনের নাম গামা, আরেকজনের পরিচয় জানা যায়নি।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল হাসান মানিক ও শামছুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ওই চার ব্যক্তি আজ রাতে বাড্ডার আদর্শনগর এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কিছু লোক তাঁদের গুলি করে পালিয়ে যায়।