বাড্ডায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় গতকাল শনিবার লাভলী আক্তার (২৫) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামী ওই গৃহবধূকে হত্যা করে পালিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, লাভলী সাভারের একটি পোশাক কারখানার কর্মী। তাঁর স্বামী মিন্টু মিয়াও একই কারখানায় চাকরি করে। প্রায় সাত মাস আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের বাসা উত্তর বাড্ডার ভাউলিয়া পাড়ায়। বিয়ের কয়েক দিন পর থেকে তাঁদের মধ্যে
পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরে গতকাল বিকেলে লাভলীকে তাঁর স্বামী মিন্টু মারধর করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’