বাড্ডায় ঘরে ঢুকে গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে বাসায় ঢুকে সাজেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত সাজেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজেদার স্বামী আবদুর রবের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাড্ডার পোস্ট অফিস গলির একটি বাড়ির তিনতলায় স্বামী ও এক সন্তান নিয়ে থাকেন সাজেদা। গতকাল তাঁর স্বামী ও ছেলে জুমার নামাজ পড়তে যায়। এ সময় কয়েকজন বাসায় ঢুকে সাজেদাকে গুলি করে পালিয়ে যায়। ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন সাজেদা।
ঘটনার সঙ্গে কারা জড়িত, এ সম্পর্কে হাসাপাতালে চিকিৎসাধীন সাজেদা বা তাঁর সঙ্গে থাকা স্বজনেরা সাংবাদিকদের নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তবে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, এক ভাইয়ের সঙ্গে আবদুর রবের জমিসংক্রান্ত সমস্যা চলছে। এর জেরে ওই ভাই এ ঘটনা ঘটিয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।