বাড্ডায় তরুণীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তর বাড্ডায় এক গারো তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই তরুণী মামলা করেছেন। পুলিশ সালাহউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি খিলক্ষেতের একটি বিউটি পারলারে কাজ করেন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, গতকাল সন্ধ্যায় করা মামলায় তরুণীটি অভিযোগ করেন, গত মঙ্গলবার তিনি তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডার একটি বাসায় যান। ফেরার পথে কয়েকজন যুবক তাঁকে আটকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।