বাড্ডায় তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বাড্ডায় আলাতুন্নেছা চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাসায় ইমন নামে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে একটি রিভলবারও উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।