রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাষানটেক ও বাড্ডা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাষানটেক কবরস্থানের পাশ থেকে একটি ছেলে নবজাতকের ও বেলা ১১টার দিকে বাড্ডা থানার স্বাধীনতা সড়কের খানকা শরীফের পাশ থেকে একটি মেয়ে নবজাতকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার উপপরিদর্শক নুরুজ্জামান বলেন, কাপড় মোড়ানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার প্রথম আলোকে বলেন, বাড্ডা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।