বাড্ডায় যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মঞ্জিল (৩০)। আজ সোমবার দুপুরে বাড্ডার আফতাবনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, মঞ্জিল নামের ওই যুবককে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।