বাণিজ্য মেলায় তরুণীকে উত্ত্যক্ত, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় করপোরাল মিজানুর রহমান নামে আটক ওই সেনাসদস্যকে সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ওই তরুণী পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস বলেন, তরুণীর করা অভিযোগপত্রটিও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। নিয়ম অনুযায়ী তারাই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।