বাদশাকে হুমকি আইএসআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল রোববার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন।
দলটি জানায়, গত শনিবার মুঠোফোনে ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল ঢাকায় সমাবেশ করে ওয়ার্কার্স পার্টি। এতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে ১ ডিসেম্বর ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সমাবেশ করে। ওই সমাবেশে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। এ কারণে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদককে হত্যা করার ষড়যন্ত্র করছে।
দলের ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।