প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালতি বিলে বাদাইজাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে দুই লাখ টাকা দামের অবৈধ বাদাইজাল আটক করে তা পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শারমিন আক্তার জাহান। এ সময় বাদাইজালের মালিকেরা পালিয়ে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন ও নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল।