বাদামতলী মোড়ে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ের আখতারুজ্জামান সেন্টারের সামনে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সিফাত সরোয়ার সোহেলী প্রথম আলোকে বলেন, ‘আগ্রাবাদের সিজিএস কলোনির বাসায় যাওয়ার জন্য বাদামতলী মোড়ে টেম্পো থেকে নামি। এ সময় পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে।’
ডবলমুরিং থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।