বাদীকে হুমকি থানায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে চুরির মামলা প্রত্যাহার করার জন্য আসামিরা মামলার বাদী রহিম বাদশাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রহিম বাদশা গতকাল শনিবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভান্নারা গ্রামের রহিম বাদশা অনেক দিন ধরে ভান্নারাসহ আশপাশের এলাকায় কেব্ল নেটওয়ার্কের ব্যবসা করে আসছেন। জয়দেবপুর থানার কালেরভিটা গ্রামের হযরত আলী ওই একই এলাকায় কেব্ল নেটওয়ার্কের নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করে অবৈধভাবে কেব্ল ব্যবসা শুরু করেন। এ ব্যাপারে রহিম বাদশা অভিযোগ করলে গাজীপুরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই অবৈধ নিয়ন্ত্রণকক্ষটি সিলগালা করে করে দেন।