বাদীর আইনজীবীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ হত্যা মামলা
ফারুক আহমেদ হত্যা মামলা

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খানকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। অন্যথায় হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
হুমকির অভিযোগে আকবর খান গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
জিডিতে আকবর খান অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ও বুধবার দুপুরে দুটি নম্বর থেকে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে গালাগাল দেওয়া হয়। একটি ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। আকবর খান বলেন, তিনি জিডি করা ছাড়াও ঘটনাটি পুলিশ সুপারকে (এসপি) অবহিত করেছেন।