বাধ্যতামূলক অবসরে যুগ্ম জেলা জজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসদাচরণের অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক ও বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা জজ হিসেবে বদলির আদেশাধীন সালাউদ্দিন মো. আকরামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আইন ও বিচার বিভাগ তাঁকে অবসরে পাঠায় বলে গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে এ শাস্তি দেওয়া হয় বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।