বান্দরবানে আসামি ধরতে আ.লীগ নেতার বাড়িতে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী মজিবুর রহমানের বাড়িতে গতকাল বুধবার পুলিশ তল্লাশি চালিয়েছে।
আসামি গ্রেপ্তারে ওই তল্লাশি চালানো হয় বলে পুলিশ জানায়।
তবে কাজী মজিবুর রহমান দাবি করেছেন, তাঁর বাড়িতে কোনো মামলার আসামি থাকে না জানা সত্ত্বেও পুলিশ অনর্থক এই অভিযান চালিয়েছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন প্রথম আলোকে জানান, ছাত্রলীগের সম্মেলনে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই মামলার আসামিরা কাজী মজিবুর রহমানের বাড়িতে আশ্রয় নিয়েছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে।
ওসি জানান, তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযানের সময় কাজী মজিবুর রহমান বাড়িতে ছিলেন না।
গত ৬ মে বান্দরবান শহরের রাজার মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সম্মেলনে হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।