বান্দরবানে জামায়াত শিবিরের ৪১ নেতা কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে বান্দরবানে জামায়াত-শিবিরের ৪১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের ইসলামী ব্যাংক ভবনের একটি পাঠাগারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, সেখানে গোপন বৈঠক করছিলেন নেতা-কর্মীরা।
তবে জেলা জামায়াতের আমির আবদুস সালাম দাবি করেছেন, একটি পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয় থেকে ছাত্ররা সেখানে জড়ো হয়েছিল।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।