বান্দরবানে ধর্ষণের শিকার কিশোরী গ্রেপ্তার একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার রাতে শহরের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বান্দরবান সদর থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে মংবাচিং মারমা নামের একজনকে গ্রেপ্তার করেছে।
বান্দরবান সদর থানার সহকারী উপপরিদর্শক রুমা বড়ুয়া বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মংবাচিং মারমাকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামি কনজ চাকমাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।