বাবা ও ছেলেকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বালিয়া গ্রামে বাবা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হলেন গোলাপ মণ্ডল ও তাঁর ছেলে বাবলু মিয়া। বাড়ির সামনে প্রতিবেশী আফজাল হোসেন দীর্ঘদিন ধরে দোকান করে আসছিলেন। গোলাপ গতকাল সোমবার সকালে দোকানটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আফজাল ও তাঁর লোকজন গোলাপকে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন। এগিয়ে গেলে তাঁর ছেলে বাবলুকেও পেটানো হয়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আফজাল এ অভিযোগ অস্বীকার করেছেন।