বাবা ও তিন ছেলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলেকে হত্যার ঘটনার প্রধান আসামি লাল মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। লাল মিয়া নিহত বিল্লাল হোসেনের ভাই।
নান্দাইল মডেল থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও থেকে লাল মিয়াকে গ্রেপ্তার করে ডিবি। বুধবার হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়।
২ জুলাই রাতে বিল্লাল মিয়া ও তাঁর তিন ছেলে ফরিদ মিয়া, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হন বিল্লালের স্ত্রী বানেছা আক্তার। গত রোববার রাতে বানেছা ভাশুর লাল মিয়া ও তাঁর দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন এবং দেবর কাজল মিয়ার দুই ছেলে হিরণ মিয়া ও আবুল মিয়াসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।