বাবা-ছেলে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বৃদ্ধ বাবা সরাফত উল্লাকে (৭০) পাগল সাব্যস্ত করে শিকল দিয়ে একটি অন্ধকার কক্ষে ১৫ দিন বেঁধে রেখেছিলেন ছেলে মো. মহসিন (৩০)। খবর পেয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে গত রোববার ছেলেসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর পাইকপাড়া ইউনিয়নের শাশিয়ালী কবিরাজ বাড়িতে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ২৭ জুলাই ছেলে ও পরিবারের লোকজন মিলে সরাফতকে শিকল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে রাখে। খবর পেয়ে পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার বিকেলে বাবা-ছেলে দুজনকে থানায় নিয়ে আসে। রোববার দুপুরে পুলিশ উন্মাদ আইনে আটক দেখিয়ে দুজনকেই জ্যেষ্ঠ বিচারিক হাকিম শায়লা শারমিনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।