বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা শহরের চান্দনা এলাকা থেকে গতকাল সন্ধ্যায় ৪০০ লিটার চোলাই মদসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম চান্দনা এলাকার জামাল উদ্দিন (৪৫) ও তাঁর ছেলে ইমন হোসেন (২০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে।