প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ভেলোয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান কামাল জানান, গত রোববার গভীর রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আসামি নুরুল আমিনের ঘরেও অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাঁর ঘরের খাটের নিচ থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।