প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় বাবা-ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. নাছির উদ্দিনের (১৯) বাড়ি উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট এলাকায়। গতকাল শুক্রবার উপজেলার জনার কেঁওচিয়া গ্রামের নানাবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে গত ৬ ফেব্রুয়ারি নুরু মার্কেটের পশ্চিমপাড়া এলাকায় গুলিতে মোহাম্মদ ইদ্রিচ ও তাঁর ছেলে মোহাম্মদ খালেদ নিহত হন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় মো. নাছির উদ্দিনসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়।