বাবাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর নাম ইনতাজ মাতুব্বর (৩৫)। উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। ইনতাজের স্ত্রী ডলি বেগম বলেন, পারিবারিক কলহের কারণে গত রোববার রাতে ইনতাজ তাঁর বাবা সামাদ মাতুব্বরকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তারপর তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। সামাদ এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন বলেন, এ ব্যাপারে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কেউ তাঁদের কাছে কোনো অভিযোগ করেনি।