প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী হত্যার আসামি ছিলেন মো. বেলাল উদ্দিন। ১৯৯৯ সালের ওই হত্যাকাণ্ডের বছর খানেক পর নিজের নাম পাল্টে জালিয়াতির মাধ্যমে সৌদি আরব চলে যান তিনি। মামলা নিষ্পত্তির পর দেশে ফিরে আসেন। তবে গতকাল শনিবার ভোরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে পুলিশ বেলালকে গ্রেপ্তার করেছে তাঁর বাবার করা মামলায়। পুলিশ বলছে, বেলালের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। বেলাল শিবিবের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বেলালকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। নাম পাল্টে আবদুল আজিজ ধারণ করে বেলাল সৌদি আরবে যান। অবশ্য পাসপোর্টে বাবার নাম পাল্টাননি। পুলিশ সূত্র জানায়, দেশে ফিরে সম্পত্তি নিজের নামে লিখে নিতে বেলাল তাঁর বাবার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। এ ঘটনায় গত বুধবার তাঁর বাবা মামলা করেন।