বাবার অভিযোগে ছেলের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নাটোরের বাগাতিপাড়ায় বাবার অভিযোগে রবসান জানি (১৯) নামের মাদকসেবী এক ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফারজানা খানমের আদালত এ সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সোনাপাতিল এলাকার লিয়াকত আলী তাঁর ছেলের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করলে পুলিশ ওই এলাকা থেকে মাদক সেবনের সময় রবসান জানিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান দেন। গতকাল দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।