বাবার খবর নেই: অভিযোগ স্বজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় সাংবাদিক জয়শ্রী জামানের দুই সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধারের পর পেরিয়ে গেছে এক দিনেরও বেশি সময়। ১৯ বছরের চিরশ্রী জামান ও ১৫ বছরের মোহাম্মদ বিন আলীমও এখন কবরে। কিন্তু বাবা আলীমুল হকের কোনো খোঁজ নেই। অভিযোগ স্বজনের।

জয়শ্রী জামানের বোন তিলোত্তমা জামান আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, সন্তানদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েই আলীমুল হককে ফোন করেছিলেন জয়শ্রী। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ। শুধু তা-ই নয়, বন্ধ আলীমুলের বাবার নম্বরও। এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নিতে আসেনি।
ঘরে ঢুকে মা দেখলেন ছেলে–মেয়ের লাশ ঝুলছে

আলীমুল হক চীনে অবস্থান করছেন। তিলোত্তমা জানান, মাস ছয়েক ধরে চিরশ্রী ও মোহাম্মদ বিন আলীম ভীষণভাব নিজেদের গুটিয়ে নিয়েছিল। বাবা আলীমুল হক নতুন স্ত্রী-সন্তানকে নিয়ে চীনে যাচ্ছেন শুনে খুব কষ্ট পেয়েছিল চিরশ্রী। চিরশ্রীকে উদ্ধৃত করে খালা তিলোত্তমা বলেন, ‘ও (চিরশ্রী) আমাক বলেছিল, আমি বাবার সন্তানদর মধ্যে সবচেয়ে বড়। আমারও তো ইচ্ছে হয় বাবার সাথে ঘুরতে।’

চিরশ্রী ও মোহাম্মদ বিন আলীমের মৃত্যুর পর উত্তরা পশ্চিম থানায় অপমৃত্যুর মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। তবে স্বজনদের সঙ্গে কথা বলে ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে ওরা আত্মহত্যা করেছে। ওদের দরজা ভেতর থেকে লাগানো ছিল।